বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা

জেনে নিন, পেঁয়াজের অজানা কিছু ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিদিনের রান্নার কাজে পেঁয়াজ খাবারে স্বাদ ও পুষ্টি যোগ করে। পেঁয়াজের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তবে এখানেই শেষ নয়, পেঁয়াজের রয়েছে অনেক অজানা ব্যবহার। রান্না ছাড়াও আপনি আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন পেঁয়াজ। সেসব শুনলে আপনি চমকেও উঠতে পারেন। চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজের কিছু অজানা ব্যবহার সম্পর্কে-

ওভেন পরিষ্কার করতে

আমাদের বিভিন্ন খাবার তৈরি ও গরম করার কাজে অত্যন্ত কার্যকরী হলো ওভেন। বর্তমান ব্যস্ত জীবনে এটি অনেক কাজই সহজ করে দিয়েছে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ওভেন পরিষ্কার রাখাও জরুরি। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজ। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক উপাদান ওভেনে ফাংগাল ইনফেকশন প্রতিরোধে কাজ করে।

গন্ধ দূর করতে

অনেক সময় ভাত কিংবা দুধ চুলায় থাকলে তা উথলে উঠে গ্যাসের চুলার বার্নারে পড়ে। এ থেকে সৃষ্ট গন্ধ থেকে যায়  অনেক দিন পর্যন্ত। এ ধরনের গন্ধ দূর করতে কাজ করে পেঁয়াজ। সেই স্থানে পেঁয়াজ কেটে রেখে দিতে হবে। এতে সমস্ত গন্ধ দূর হয়ে যাবে সহজেই।

আরো পড়ুন : পিতৃত্বকালীন ছুটি কেন জরুরি?

মরিচা দূর করতে 

অনেক সময় লোহা বা স্টিলের জিনিসপত্র অনেকদিন অব্যহৃত থাকলে তাতে মরিচা পড়ে যায়। এই মরিচা দূর করার কাজটি সহজ করে দিতে পারে পেঁয়াজ। পেঁয়াজের রস মরিচা দূর করতে সাহায্য করবে। তাই ছুরি, কাঁচিতে মরিচা পড়লে তাতে পেঁয়াজের রস মাখিয়ে রাখতে পারেন। এরপর ভালো করে ঘষে ধুয়ে নেবেন। তাতে মরিচা দূর হবে সহজেই।

চুলের যত্নে

চুলের যত্নে আমরা নানাকিছুই ব্যবহার করে থাকি। পেঁয়াজের রস যে এক্ষেত্রে অনেক বেশি উপকারী, সেকথা কি আপনি জানতেন? অনেকে গন্ধের ভয়ে পেঁয়াজের রস চুলে ব্যবহার করতে চান না। কিন্তু শ্যাম্পু ব্যবহার করলেই গন্ধ চলে যায়। এদিকে পেঁয়াজের রস ব্যবহারের কারণে চুল হয় মজবুত, উজ্জ্বল ও লম্বা। তাই আপনার নিয়মিত চুলের যত্নে এখন থেকে পেঁয়াজ রাখতেই পারেন।

পেট ঠাণ্ডা করতে

পেট ঠাণ্ডা রাখতে বিশেষভাবে কার্যকরী হলো পেঁয়াজ। তাই পেট গরম হলে খেতে পারেন কাঁচা পেয়াজ। এতে পেট দ্রুতই ঠাণ্ডা হবে। তবে একসঙ্গে অনেকটা কাঁচা পেঁয়াজ খাবেন না। খেতে হবে পরিমিত। তবেই সুফল পাবেন।

এস/ আই. কে. জে/


টিপস পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250