শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

জেলে মিলবে ফুচকা-আইসক্রিম, থাকছে চুল রঙের সুবিধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বিভিন্ন অপরাধের সাজা হিসেবেই সাধারণত কাউকে কারাবাস দেওয়া হয়, থাকতে হয় জেলে। অধিকাংশ জেলে বন্দীদের থাকা–খাওয়ার পরিবেশ খুব একটা ভালো থাকে না। তবে বর্তমানে অনেক জেলে বিভিন্ন সুব্যবস্থা চালু হচ্ছে।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের জেলের নানা সুব্যবস্থার আয়োজনের খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

জেলে বন্দীদের জন্য নানা সুযোগসুবিধার ব্যবস্থা করতে চলেছে মহারাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। সেখানে ফুচকা থেকে শুরু করে আইসক্রিমসহ একাধিক খাবারের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে চুলে রঙ করার ব্যবস্থাও। জেলের ক্যানটিন থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন বন্দীরা। তবে নির্দিষ্ট কিছু সামগ্রীই মিলবে সেখানে। ওই জেলের মধ্যে পাওয়া যাবে প্রায় ২০০ ধরনের জিনিস। আগে এত সামগ্রী পাওয়া যেত না। 

জেলের শতাধিক জিনিসের মধ্যে রয়েছে নানা পদের খাবার। সেই তালিকায় রয়েছে ফুচকা বা পানি পুরি, আচার, আইসক্রিম, পিনাট বাটারে ইত্যাদি। এ ছাড়া কফি পাউডার বা সুগারফ্রি মিষ্টিও পাওয়া যাবে জেলের অন্দরেই। শুধু খাবারই নয়, জেলে পাওয়া যাবে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী। শর্টসের পাশাপাশি টিশার্ট কিনতে পারেন বন্দীরা। পাওয়া যাবে ফেস ওয়াশ, চুলের রং। সিগারেট ও মদের নেশা কাটাতে নিকোটিন সমৃদ্ধ ট্যাবলেটও পাওয়া যাবে জেলের মধ্যে। সবমিলিয়ে ১৭৩টি জিনিসের তালিকা তৈরি করেছে মহারাষ্ট্রের কারা অধিদপ্তর।

জেলের কর্মকর্তা অমিতাভ গুপ্ত জানান, ‘বেশি বিধিনিষেধ থাকলে বন্দীদের মানসিক অবস্থা খারাপ হতে পারে। যদি হাতের নাগালে বেশ কিছু জিনিস পাওয়া যায়, তাহলে সামগ্রিকভাবে তাদের মানসিক অবস্থার উন্নতি হবে।’ 

তবে এই খবর প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনেকের প্রশ্ন, বন্দীদের জন্য এত আয়োজন করার কী দরকার। কারও মতে, কারাগার যেন পিকনিক স্পট হয়ে উঠেছে। সাধারণ মানুষের করের টাকায় এমন আয়োজন বাড়াবাড়ি মনে করছেন অনেকে। 

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

ওআ/





আইসক্রিম ফুচকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250