বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

জোভান-মাহির মফস্বলের প্রেম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ঈদ সেলামি নাটকে সামিরা খান মাহি-ফারহান আহমেদ জোভান । ছবি: সংগৃহীত

ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছেন। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে এবার ঋতুর মন খুব খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা।

এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন এ সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামের ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। 

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা-ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভি’র ব্যানারে এক ডজন ঈদ উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম। যা ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এম/

জনপ্রিয় প্রেম নাটক ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250