বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

জয়ী হলে সকল প্রতিশ্রুতি পূরণ করবেন মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ। এবার ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা। এই দলে আছেন মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে এ গায়িকা অনেকটা নির্ভার। গণমাধ্যমকে জানালেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। 

মমতাজ বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ এবার নির্বাচিত হলে প্রথমে কোন কাজটি হাতে নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে প্রতিশ্রুতি আছে সেসব পূরণ করব। আঞ্চলিক সড়ককে চার লেনের করা, গ্যাসের সংযোগ করা, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা আমাদের প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করব।’ 

আরো পড়ুন: ভোটারদের চালাক বললেন মাহি

দিনের প্রথম প্রহরে ভোট প্রদান করেছেন মমতাজ। সেসময় ভোটের পরিবেশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে।

প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

এসি/ আই.কে.জে/


মমতাজ প্রতিশ্রুতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250