রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বিগ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচেও হারের মুখ দেখেনি দুই দলের কেউই। এই ম্যাচের শেষে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হবে এক দলকে।

ম্যাচটি দুদলের কাছেই জয়ের ধারা ধরে রাখার মিশন। সেই সঙ্গে কিউইদের লক্ষ্যটা থাকবে ২০০৩ সালের পর থেকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধরে রাখা আধিপত্য এবারও বজায় রাখা। অপরদিকে স্বাগতিকদের লক্ষ্য লম্বা সময় ধরে সঙ্গী হওয়া হারের বৃত্ত ভাঙা।

বিগ ম্যাচে ভারতের একাদশে এসেছে দুই পরিবর্তন। শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়ার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি ও সুরিয়াকুমার যাদব।

এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।

এসকে/ 

ক্রিকেট নিউজিল্যান্ড ভারত বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250