বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারেন টাইগাররা। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার (১৩ অক্টোবর) টসভাগ্যে হেরেছেন সাকিব। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম‍্যাচে ব‍্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ। পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চেন্নাইয়ের উইকেটে বাড়তি কোনো স্পিনার নেয়নি বাংলাদেশ। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে মাহমুদউল্লাহকে কাজে লাগাতে পারবেন সাকিব।

অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

আরো পড়ুন: নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এসকে/ 


ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ ভারত বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250