রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

টাকা দিলেই নিঃসঙ্গ পুরুষদের ভালোবাসেন তিনি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিনি একজন ‘সারোগেট স্ত্রী’। যে নারী স্ত্রী হিসেবে কেবল ‘প্রক্সি’ দেন, তাকে বলা হচ্ছে ‘সারোগেট স্ত্রী’। তিনি কারও সত্যিকারের স্ত্রী নন। ব্রাজিলে সাও পাওলোর ২৪ বছর বয়সী তরুণী বাবি পালোমাস হচ্ছে সেই নারী। নিঃসঙ্গ বিবাহিত পুরুষের স্ত্রীর ‘প্রক্সি’ দিয়ে লাখ লাখ টাকা আয় করেন পালোমাস । 

পালোমাস বলেন, ‘আমি এমন কাজ করি, যা স্ত্রীরা প্রায়ই এড়িয়ে যেতে পছন্দ করেন। যেমন আমি কোনো অভিযোগ না করে একসঙ্গে টেলিভিশনে ফুটবল খেলা দেখি।’

পালোমাস মূলত অর্থের বিনিময়ে বিবাহিত পুরুষদের ভালোবাসেন এবং সম্মান করেন। এ ক্ষেত্রে বিবাহিত পুরুষেরা অনলাইনে এমন সঙ্গী খুঁজে তাদের সাহচর্য নেন। এ কাজের জন্য পালোমাস প্রায় ৩২ লাখ ৮৯ হাজার ৫৪২ টাকা (৩০ হাজার মার্কিন ডলার) নেন। তবে তিনি টাকার বিনিময়ে বিবাহিত পুরষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন না।

পালোমাস একজন ডিজিটাল ক্রিয়েটর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। প্রায় ১১ লাখ ১ হাজার ফলোয়ার তার। বিবাহিত পুরুষেরা তাদের শুধু মানসিক চাহিদা পূরণের জন্য ১২ বা ২৪ ঘণ্টার জন্য তাকে বুক করে নিতে পারেন।

এ বিষয়ে পালোমাস বলেন, ‘এই সময়ের মধ্যে আমি হয়তো একজনের সঙ্গে নৈশভোজ করি, একসঙ্গে সিনেমা দেখি, অন্যান্য বিষয়ের পাশাপাশি ফুটবল ম্যাচ দেখি। আমি এর সবটাই করি অনলাইনে। কখনো কোনো পুরুষের বাড়িতে যাইনি।’ 

পালোমাস বলেন, ‘কথা বলে বুঝতে পেরেছি, অনেক পুরুষ বিবাহিত ও পরিবার থাকার পরও একাকী বোধ করেন।’ এমন পুরুষেরা তার স্বাধীনতার প্রশংসা করেন। জীবনে একটু পরিবর্তনের জন্য খোলামেলা আলোচনা করেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: খবর নিউইয়র্ক পোস্ট

ওআ/


ব্রাজিল পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250