বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে

টিউবওয়েল থেকে পানির বদলে বের হচ্ছে দুধ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

টিউবওয়েল থেকে বের হচ্ছে দুধের মতো তরল। এমন বিস্ময় ঘটনা দেখে চমকে উঠেছেন ভারতের উত্তর প্রদেশের বিলারির বাসিন্দরা। সিনেমার দৃশ্যে সাধারণত এরকম ঘটনা চোখে পড়ে। কিন্তু বাস্তবে এই ঘটনা দেখে একেবারে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মোরাদাবাদের একটি টিউবওয়েলে পানির বদলে দুধের মতো তরল বের হতে দেখেন স্থানীয়রা । তারপরেই শোরগোল পড়ে যায় এলাকায়।

তবে পরে জানা যায়, এই তরল দুধ নয় বরং দূষিত পানি। দূষণের কারণেই খাবার পানির রং একেবারে দুধ সাদা হয়ে পড়েছিল বলে জানা গেছে।  

এ প্রসঙ্গে বিলারি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) জানিয়েছেন, 'দূষিত তরলটি দুধ নয় বরং পানি যা দূষণের কারণে সাদা হয়ে গেছে।'

যাইহোক, পাম্প থেকে বের হওয়া তরলটি প্রাথমিকভাবে সাদা বলে দুধ বলে মনে করা হয়েছিল। চলতি বছরের নভেম্বরের শুরুতে উত্তরপ্রদেশের বিলারি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দেখে রীতিমতো হতবাক হয়ে যান নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। মন্তব্যে ভরে যায় কমেন্ট বাক্স।

স্থানীয়রাও ভিড় জমিয়েছিলেন এই কাণ্ড দেখার জন্য। তবে শেষমেশ যাতে কেউ এই তরল না পান করেন সেদিকে লক্ষ্য রাখতে বলেন স্থানীয় প্রশাসন।   

ওআ/

দুধ টিউবওয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250