শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

টুইটার থেকে সংবাদমাধ্যমের আয়ের সুযোগ আসছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

টুইটারে শুধু ছবি, ভিডিও দেখার পাশাপাশি অনেকে অনেক খবরও পড়েন। সংবাদমাধ্যমগুলোও তাদের সংবাদ টুইটারে নিয়মিত শেয়ার করেন। আর এবার শেয়ার করা এসব সংবাদ থেকে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দিতে চলছেন ইলন মাস্ক।

শনিবার এক টুইটে মাস্ক লিখেছেন, ‘আগামী মাস থেকে সংবাদ প্রকাশকদের অর্থাৎ মিডিয়া হাউসগুলোকে প্রতিবেদন পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে। যদি কোন ব্যবহারকারী কোন সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি প্রতিবেদন পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক গ্রাহকের চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে।’

এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম এবং পাঠক উভয়পক্ষেরই সুবিধা হবে বলে মনে করেন মাস্ক। ইতোমধ্যেই একাধিক সংবাদমাধ্যম তাদের নিজস্ব বিশেষ প্রতিবেদন পড়ার জন্য ন্যূনতম মূল্য দিয়ে সাবস্ক্রিপশন চালু দাবি করেছে।

খবর পড়ার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায়ের পেছনে মাস্কের যুক্তি হলো, ব্যবহারকারীরা খবর পড়ার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে যে অর্থ প্রদান করবেন সেই অর্থ ভালো খবর বা প্রতিবেদন তৈরির পিছনে ব্যবহার করবেন প্রকাশকরা। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্য নির্ভর ও প্রমাণ সমৃদ্ধ লেখার সুযোগ পাবেন।

আরো পড়ুন: সুদান সংকট বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে

এর আগে চলতি মাসের শুরুর দিকে ১৭ বছর পর টুইটারের লোগো পরিবর্তন করেছেন মাস্ক। পাখির পরিবর্তে ডগি'র ছবি এনেছেন তিনি।

টুইটারের নতুন লোগোতে যে ডগির মিম ব্যবহার করা হয়েছে তা আসলে ডগিকয়েন নামে এক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের লোগো। যা ২০১৩ সালে ওই প্রতিষ্ঠান ‘ঠাট্টা’ হিসেবে তৈরি করেছিল।

গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।

এম/


 

টুইটার সংবাদমাধ্যম আয় সুযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250