শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরইমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে আসছেন।

শনিবার (৩০শে ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভাস্থল লোকে লোকারণ্যে পরিণত হয়।

বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে তিনি নিজ বাড়িতে ছিলেন।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরনে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আরেক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

উল্লেখ্য, এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ওআ/

শেখ হাসিনা টুঙ্গিপাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250