বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

ট্রেনে ঈদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৫ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘর মুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়েই শুরু হয় এবারের ঈদযাত্রা। 
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত সময় ছিল সকাল ৬টা।

ধূমকেতু এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় হলেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়ে গেছে।

এরপর আন্তঃনগর ট্রেনের মধ্যে পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন থেকে ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। ফলে ট্রেনটির শিডিউল সকাল ৭টা ৪৫ মিনিটে থাকা সত্ত্বেও সাড়ে ৯টার দিকে সম্ভাব্য শিডিউল দেওয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ১০টি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত ৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।

এম/

ট্রেন ঈদযাত্রা শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250