বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

ডাচদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমটি ছাড়া বাকি চারটিতেই টানা হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে সেমিতে যাওয়ার স্বপ্ন। 

চার হারের পর জয়ে ফেরার লক্ষ্যে শনিবার (২৮ অক্টোবর) আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 

টুর্নামেন্টে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদ এবং হাসান মাহমুদের পরিবর্তে আজ খেলবেন শেখ মাহেদী এবং তাসকিন আহমেদ। 

এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয়া ডাচরাও আজ টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ের বদলে আজ খেলবেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ। 

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

নেদারল্যান্ডস একাদশ: 

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

এসকে/ 

ক্রিকেট বাংলাদেশ বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250