শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

ডায়াপার থেকে শিশুর র‌্যাশ উঠছে? কী করবেন জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শিশুদের ডায়াপার র‌্যাশ একটি সাধারণ সমস্যা। এমনিতেই শীত এলে শিশুদের শারীরিক সমস্যার শেষ থাকে না।সঙ্গে ডায়াপার র‌্যাশ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। ভেজা বা ব্যবহৃত ডায়াপার বেশিক্ষণ পরিয়ে রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণে শরীরে র‌্যাশ হতে পারে। শিশুর জন্য র‌্যাশ খুবই অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক। তাই বাড়িতেই এর সমাধান পেতে দেখে নিন কিছু ঘরোয়া উপায়-

নারিকেল তেল

ডায়াপার র‌্যাশের জন্য নারিকেল তেল সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক উপাদান। এই তেল অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল হওয়ায় র‌্যাশের চিকিৎসায় সাহায্য করে। শিশুর ত্বক নরম ও আর্দ্র রাখে।

বেকিং সোডা

বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট শিশুর ত্বকের পিএইচর ভারসাম্য ঠিক রাখতে পারে। ডায়াপার র‌্যাশের সাধারণ সমস্যা যেমন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিহত করে।

টি-ট্রি অয়েল

এন্টিসেপ্টিক গুণের কারণে ত্বকের সমস্যায় টি-ট্রি অয়েল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় শিশুর ডায়াপার র‌্যাশ সারিয়ে তুলতে চমৎকারভাবে কাজ করে।

ইপসম লবণ

ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম লবণের শক্তিশালী প্রদাহবিরোধী উপাদান থাকে। ত্বকের জালাপোড়া ও অস্বস্তি সারিয়ে তোলে। একইভাবে র‌্যাশের চিকিৎসায়ও ভালোভাবে কাজ করে।

আরো পড়ুন : তেঁতুলের আছে অনেক স্বাস্থ্য উপকারিতা

আপেল সাইডার ভিনেগার

আপেল সাইডার ভিনেগার প্রধানত অ্যাসেটিক অ্যাসিড দিয়ে গঠিত যা প্রাকৃতিকভাবেই সংক্রামক বিরোধী। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান ডায়াপার র‌্যাশের বিরুদ্ধে কাজ করতে পারে।

দই

দই হলো প্রদাহবিরোধী উপাদান এবং প্রাকৃতিকভাবেই ইস্ট ও মাইক্রোবায়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। বাড়িতেই র‌্যাশ প্রতিকারে এটি তাই কার্যকরী উপাদান।

অ্যালোভেরা

অ্যালোভেরার প্রদাহবিরোধী গুণ থাকায় শিশুর ত্বকের প্রদাহ ও অস্বস্তি কমায়। এর অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ডায়াপার র‌্যাশের ব্যাকটেরিয়া মারে।

পেট্রোলিয়াম জেলি

প্রাকৃতিক ময়েশ্চারাইজার পেট্রোলিয়াম জেলিতে প্রদাহবিরোধী উপাদান থাকে, যা ডায়াপার র‌্যাশ সারায়। এটি শিশুর ত্বকে জীবাণুর সংক্রমণ প্রতিহত করে।

বুকের দুধ

বুকের দুধ ডায়াপার র‌্যাশের জন্য সবচেয়ে নিরাপদ। বুকের দুধ শিশুর ইমিউন সিস্টেম বাড়ায় ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে।

এস/  আই.কে.জে/


শিশুর র‌্যাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250