সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ১৮২ কোটি টাকা, শীর্ষে ফু ওয়াং ফুড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকার শেয়ারবাজারে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে লেনদেন ও সূচকের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকার শেয়ার।

এদিকে লেনদেনের তালিকায় শীর্ষে আছে ফু ওয়াং ফুড; দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স; তৃতীয় স্থানে আছে খান ব্রাদার্স।

গত কয়েক মাস ধরে এই তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বরাবরই ফু ওয়াং ও খান ব্রাদার্সের মতো কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির কথা বলছেন, কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধির ব্যাপারে কোন প্রকার তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। 

এদিকে আজ প্রথম এক ঘণ্টার লেনদেনের পর ঢাকার বাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইক্স বেড়েছে ১৪ দশমিক ৫০ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৮৫ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৪ পয়েন্ট।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


শেয়ারবাজার ফু ওয়াং ফুড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250