শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিবি কার্যালয়ে ‘সুড়ঙ্গ’ টিম, পাইরেসি নিয়ে যা বললেন হারুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির পাইরেসির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি।

তবে এরমধ্যে আইনি পদক্ষেপে চলে গেছে সুড়ঙ্গ টিম।

সুড়ঙ্গ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সুড়ঙ্গ সিনেমার পুরো টিম বৃহস্পতিবার (২৭ জুলাই) দেখা করেন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশীদের সাথে। সিনেমার নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা নির্মাতা রায়হান রাফি ও প্রযোজক শাহরিয়ার শাকিল ছিলেন টিমে।

হারুন বলেন, ‘গুটি কয়েক প্রতারক চক্র সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।’

(ডিবি) প্রধান হারুন অর রশীদ আরো বলেন, যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড কারছে, তাদের কাছে অনুরোধ থাকবে এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। যারা এই অন্যাই করছেন তাদের কাভে বিনীত অনুরোধ থাকবে দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন। না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ্য হবো।’

এদিকে, বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে রাফি লেখেন, একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে।

শুরুতেই ছেড়ে দেয়া হলো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো। তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমাই। 

ওআ/

ডিবি সুড়ঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250