শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

ডিমের খোসার নানা ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিম এমন একটি খাবার যা ছোট-বড় সবাই পছন্দ করেন। প্রতিদিনের খাদ্যতালিকায় সবার বাড়িতেই কম-বেশি ডিম থাকেই। ডিম প্রোটিনের ভালো উৎস। তবে ডিম খাওয়া হলেও বেশিরভাগ সময় এর খোসা ফেলে দেওয়া হয়। অনেকের হয়তো জানা নেই, ডিমের খোসা দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যায়। যেমন-

গাছের সার: গাছের সার হিসেবে ডিমের খোসা খুবই উপকারী। এজন্য খোসা ধুয়ে ভালোভাবে শুকাতে দিন। ভালোভাবে শুকানোর পর চাপ দিয়ে গুঁড়ো করুন। এখন এটি গাছের চারপাশে ছিটিয়ে দিন। গাছের জন্য ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস হয়ে উঠবে ডিমের খোসা।

কীটনাশক: গাছের অন্যতম সমস্যা কীটপতঙ্গের আক্রমণ। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে গাছে প্রাকৃতিক কীটণাশক হিসেবে ডিমের খোসা ব্যবহার করতে পারেন।

পাখির খাবার: ডিমের খোসা ধুয়ে শুকিয়ে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিন। বাড়ির কার্নিশে, বারান্দায়, ছাদে যেখানে পাখি আসে সেখানে এই গুঁড়ো ছড়িয়ে দিন। এটি পাখিদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়তা করবে।

চারা রোপণ: ভাঙা ডিমের খোসায় মাটি ভরে তাতে বীজ বুনতে পারেন। বীজ থেকে শেকড় গজানো শুরু করলে খোসাসহ গাছটি মাটিতে পুঁতে দিন। এতে গাছ পুষ্টি নিয়ে বড় হবে।

আরো পড়ুন: ব্যায়াম না করলেও কমবে ওজন!

থালাবাসন পরিষ্কার: বেকিং সোডার সঙ্গে ডিমের খোসা মিশিয়ে প্রাকৃতিক ডিশ ক্লিনিং পাউডার তৈরি করে ফেলতে পারবেন। এটি কঠিন সব দাগ দূর করতে পারে। একটি স্পঞ্জ বা কাপড় দিয়ে এই মিশ্রণটি দাগ দূর হওয়া পর্যন্ত আলতোভাবে স্ক্রাব করুন। ডিমের খোসা আর বেকিং সোডা থালাবাসনে জমে থাকা ময়লা তুলতে সাহায্য করবে।

বেসিন পরিষ্কার: বেসিন পরিষ্কার ও গন্ধমুক্ত রাখতে ডিমের খোসার গুঁড়া বেশ কার্যকর। বেসিনের পাইপের মধ্যে জমাট বাঁধা ময়লা দূর করতে সাহায্য করে ডিমের খোসা । পাইপ থেকে আসা যেকোনো হালকা গন্ধকেও দূর করতে পারে এটি।

এম/


 

ডিম খোসা ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250