মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ডিমের দাম বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ডিমের দাম বেশি রাখা, ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বনলতা কাঁচাবাজারের জনপ্রিয় এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডার্স এবং টাউন হল কাঁচাবাজারের মিজানের ডিমের দোকান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় জনপ্রিয় এন্টারপ্রাইজ ও ফাতেমা ট্রেডার্সকে দুই হাজার করে চার হাজার টাকা এবং মিজানের ডিমের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

অভিযানের বিষয়ে মাগফুর রহমান বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বনলতা কাঁচাবাজার ও টাউনহল কাঁচাবাজারে অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, আমরা অভিযানে দেখলাম এসব বাজারে সরকারের বেধে দেওয়া মূল্যে ডিম বিক্রি হচ্ছে। এর বাইরে কোথাও কোথাও হয়তো বেশি দামে বিক্রি হতে পারে। তবে, তা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ইতোমধ্যে ডিমের দাম বেশি রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই বাজারে তিন দোকানকে জরিমানা করা হয়েছে।

ওআ/

ডিম জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250