মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

ডেঙ্গু পরীক্ষার মনগড়া রিপোর্ট তৈরি, হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আশুলিয়ায় শ্রীপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া ও টাকার বিনিময়ে রিপোর্ট তৈরি করাসহ নানা অভিযোগে দ্বীপ জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ওই হাসপাতালটিতে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, অভিযানে ডেঙ্গু টেস্টে সরকারের বেঁধে দেওয়া ৩০০ টাকার জায়গায় ৫০০ টাকা নেওয়ার প্রমাণ মেলে। একই সঙ্গে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে মনগড়া রিপোর্ট তৈরি করে দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। 

তিনি আরও বলেন, হাসপাতালটিতে নানা অসংগতি পাওয়া গেছে। তাই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে ভর্তি সব রোগীকে পাশের নাগরিক হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এসকে/ 

ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল রিপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250