শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ঢাকা টেস্টে ধারাভাষ্য করবেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও খেলা হচ্ছে না তার। ওয়ানডে সিরিজ খেলতেও যাবেন না নিউজিল্যান্ডে। 

তামিম ইকবাল সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঝুলে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। 

বিপিএল দিয়ে মাঠে ফেরার কথাও জানিয়েছেন তামিম। তবে মাঠে ফেরা আগেই ধারাভাষ্য রুমে ফিরছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে একটা সেশনের দুই স্লটে এক ঘণ্টা ধারাভাষ্য করবেন বাঁ-হাতি এই ওপেনার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন তামিম। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম স্লটে এবং দ্বিতীয় স্লটে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য করবেন তিনি। তামিম জানিয়েছেন, পুনরায় কমবক্স (কমেন্ট্রে বক্স) অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন তিনি। 

এসকে/ 

তামিম ইকবাল ধারাভাষ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250