শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে সব ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা লগইন করে ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা দেখতে পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়গুলো জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে।

এর আগে এক নির্দেশনায় বলা হয়েছিল, শিক্ষার্থী যে কয়টি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেসব ইউনিটের নির্দেশিকায় উল্লিখিত ভর্তির শর্ত অনুযায়ী ভর্তিযোগ্য সব বিষয়ের তালিকা থেকে শিক্ষার্থীকে বিষয়ের পছন্দক্রম দিতে হবে। ফরম পূরণ করার আগেই নির্দেশিকায় উল্লেখিত বিষয়গুলোয় ভর্তির শর্তাবলি ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের তালিকা অনুযায়ী বিষয়ের ক্রম তৈরি করে (খসড়া) রাখা প্রয়োজন। অনলাইনে অনেক বিষয়কে সহজভাবে ক্রমানুসারে সাজানো যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ১৬ জুন বিকেল ৪টা থেকে ওয়েবসাইটে একটি সমন্বিত ফলাফল ও ভর্তিযোগ্য বিষয়ের তালিকা শিক্ষার্থীর ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এ তালিকার প্রিন্ট নিয়ে অনলাইনে বিষয়ের পছন্দক্রম সহজভাবে দেওয়া যাবে।

আরো পড়ুন: মিরপুর টেস্টে আফগানদের হারিয়ে ইতিহাসের পাতায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির মনোনয়নপ্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীতথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন। ১৮ জুন বেলা সাড়ে ৩টা থেকে আগামী ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দেওয়া যাবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250