বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে *** ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ঢাকার রাস্তায় ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

রমজানের ২৭তম দিন আজ (বুধবার)। ঈদের কয়েকদিন বাকি থাকলেও এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী। প্রধান সড়কগুলোতে আগের মতো চিরচেনা যানজট নেই। অনেক সিগন্যালে নেই পুলিশ, যেখানে আছে সেখানে বসে সময় পার করছেন।
অন্যদিকে রাজধানী থেকে বের হওয়ার মুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি।

ট্রাফিক পুলিশরা বলছেন, বিকেলে যানজট কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। যারা উত্তরবঙ্গ হয়ে উত্তরাঞ্চল, সদরঘাট হয়ে দক্ষিণাঞ্চলে যাবেন তারা বিকেলে বের হবেন। সেই সময় রাস্তায় চাপ বাড়লেও জ্যাম হওয়ার শঙ্কা নেই।

রাজধানী ব্যস্ত সড়ক বিজয়সরণী মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শওকত আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে রাস্তায় গাড়ির চাপ নেই। আমাদের কোনো সিগন্যাল আটকাতে হচ্ছে না। রাস্তা ফাঁকা হওয়ায় চালকরা নিজেরাই সিগন্যাল থামছে ও যাচ্ছে। 
তিনি বলেন, অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার তিনি চারদিন আগেই ফাঁকা হয়ে গেছে।

ব্যস্ত আরেকটি সড়ক কারওয়ান বাজার মোড়। এই মোড়ে দায়িত্বপালন করছেন ট্রাফিক পুলিশ আজিজুল ইসলাম। তিনি বলেন, এ মোড়ে সাধারণত ৭ জন সদস্য দুইজন সার্জেন্টের দায়িত্ব থাকলেও আজ দুইজন আছি, তাও বসে আছি। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে। বিকেলে গাড়ির চাপ বাড়লেও আগের দিনের মতো জ্যাম হবে না।

এদিকে রাজধানী থেকে বের হওয়ার প্রধান টার্মিনাল, সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, যাত্রাবাড়ী, গুলিস্তানের রাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। বিকেলে এ চাপ আরো বাড়তে পারে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। কিন্তু ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস মঙ্গলবার। মানুষ টানা ৫দিন ছুটি পাওয়ায় ধীরে ধীরে গ্রামের বাড়িতে যাচ্ছেন। মঙ্গলবার বিকেল ও বুধবার সকাল থেকে বাড়ি যাওয়ার চাপ বেড়েছে।

এম/

আরো পড়ুন:

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা
 

ঢাকা রাস্তা ঈদ আমেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250