রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৮ ও ১৯ জুলাই এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগস্ট মাস থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে দলটির সাধারণ সম্পাদক এ কর্মসূচির কথা জানান।

আরো পড়ুন:শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

ওবায়দুল কাদের বলেন, ১৮ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত এবং ১৯ তারিখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। আর আগস্ট থেকেই জেলা পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রোগ্রামের শিডিউল তৈরি হচ্ছে।

এম/


আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250