শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে : মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ভারতের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক প্রদর্শনী-কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি) 'ভারত মণ্ডপম' উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে তাকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হলে ভারতকে তিনি বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন বেশ জোর কদমেই চলছে দিল্লিতে। বৈঠকের জন্য প্রায় ২৭০০ কোটি রুপি ব্যয়ে আইইসিসি কমপ্লেক্স পুনর্নির্মাণ করা হচ্ছে। 

ভারত মণ্ডপম নির্মাণের সাথে জড়িত সকল শ্রমিকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী।

এই আধুনিক কমপ্লেক্সটি ভারতের বৃহত্তম মাইস (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) কমপ্লেক্স। এটি আন্তর্জাতিক প্রদর্শনী, বাণিজ্য মেলা, সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্মিত হয়েছে। একাধিক মিটিং রুম, অডিটোরিয়াম ইত্যাদি সংবলিত কমপ্লেক্সটি যেকোনও বড় ধরনের আয়োজনের জন্য উত্তম।

ভারত মণ্ডপমের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, এ কমপ্লেক্সটি ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের।

২৬ জুলাই কার্গিল দিবস হিসেবে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, বিগত ৫ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র‍্যসীমা থেকে বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জানায় ভারত চরম দারিদ্র্যসীমা অতিক্রম করে এসেছে। অর্থাৎ বিগত ৯ বছরে যেসব নীতি ও সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা দেশকে সত্যিই সঠিক পথে নিয়ে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আমার তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে, এটি মোদির গ্যারান্টি।"

আই. কে. জে/

ভারত মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250