বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

তেজপাতা ব্যবহারে পালাবে বিরক্তিকর তেলাপোকা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার ঘরেই তেলাপোকার উপদ্রব কমবেশি রয়েছে।  বিশেষ করে অন্ধকার স্থান ও রান্নাঘরেই এরা বাসা বাঁধে। যেখানে খাবার খুঁজে পায়, তারা সেখানেই আস্তানা তৈরি করে। এ ছাড়াও আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন ড্রেনের মধ্যেও এদেরকে খুঁজে পাওয়া যায়।

তেলাপোকার উপদ্রবকে কখনো হালকাভাবে নেবেন না। কারণ তেলাপোকা ক্ষতিকর ই-কোলি ব্যাকটেরিয়া ছড়ায় ও সালমোনেলা সৃষ্টি করে। এ কারণে যত দ্রুত সম্ভব ঘর থেকে তাড়াতে হবে তেলাপোকা।

অনেকেই বিভিন্ন উপায়ে এটি তাড়ানোর চেষ্টা করেন। কীটনাশক দিয়েও অনেক সময় দূর করা যায় না তেলাপোকা। তাহলে উপায়? জেনে নিন এই পোকা তাড়ানোর ঘরোয়া উপায়- হেয়ার স্প্রে ব্যবহার করে খুব সহজেই তেলাপোকা মারতে পারেন। এদের দেখলেই গায়ে স্প্রে করুন। ফলে তারা পা ও ডানাগুলো আর নাড়াতে পারবে না। এরপর ধীরে ধীরে দম বন্ধ হয়ে মারা যাবে।

আরো পড়ুন : ডিমের খোসাতে ঘর ছেড়ে পালাবে টিকটিকি

তেজপাতা দিয়েও তাড়ানো যায় তেলাপোকা। এই পোকা তেজপাতার গন্ধ একেবারেই পছন্দ করে না। রান্নাঘরের কোণায় এজন্য তেজপাতা টুকরো টুকরো করে ফেলে রাখুন। তেলাপোকার বাসা কোথায় তা জানলে সেখানে তেজপাতা ছড়িয়ে দিন। গন্ধ সহ্য করতে না পেরে দেখবেন তারা আপনার ঘর ছেড়ে নতুন বাড়ি খুঁজতে চলে যাবে।

অ্যামোনিয়ার গন্ধ কটূ হওয়ায় তেলপোকা নিজেই চলে যায়। তাই পরিষ্কারের কাজে ব্যবহার করুন অ্যামোনিয়া। স্টিকি টেপ দিয়ে তেলপোকা ধরার ফাঁদও তৈরি করুন। এটি খুব সহজ ও কার্যকর এক উপায়। এজন্য ভালো মানের কিছু স্টিকি টেপ কিনুন, যেমন- ডাক্ট টেপ।

ঘরের চারপাশে টেপের টুকরোগুলোর আঁঠালো পাশ দিয়ে রাখুন। যখনই তেলাপোকা তার বাসা থেকে বের হয়ে মেঝেতে চলাফেরা করবে তখনই তার পা ও ডানাগুলো আটকে যাবে টেপে। যেহেতু তেলাপোকা রাতে বেরিয়ে আসে, তাই ঘুমাতে যাওয়ার আগে এই ফাঁদ পাতুন।

এস/আই.কে.জে


তেলাপোকা তেজপাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250