মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রংপুরে বেশ কয়েকটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে তেল দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি ১০ লিটারে ৫০-১৩০ মিলিলিটার অকটেন, ডিজেল ও পেট্রোল কম দেওয়া হয়।  

এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সড়কে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

তিনি বলেন, বুধবার গঙ্গাচড়া উপজেলার মহিপুর সড়কে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিজেট ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং বাংলায় লেখা মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

এর আগে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হরিপুর এলাকার মেসার্স ড্রিম প্লাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ওই প্রতিষ্ঠানটি প্রতি ১০ লিটারে চু‌রি কর‌ছে ১৩০ মিলিলিটার অকটেন।

এসকে/  

তেল রংপুর জরিমানা ফিলিং স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250