শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্ঘলবার (১৭ অক্টোবর) মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। কিন্তু বৃষ্টির কারণে যথাসময়ে টস অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত একঘণ্টা বিলম্বে টস হয়।

একঘণ্টা বিলম্বে টস করতে নেমে জয় পেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানালেন নেদারল্যান্ডসকে।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫ মিনিটে টস অনুষ্ঠিত হলেও খেলা শুরু করা যাবে কখন সে ব্যাপারে নিশ্চয়তা নেই। কারণ, বিকাল ৩টা ২০ মিনিট নাগাদ আবারও বৃষ্টি নামে ধর্মশালাজুড়ে। যার ফলে উইকেট কাভারে ঢেকে দেয়া হয়। বৃষ্টির কারণে আদৌ খেলা অনুষ্ঠিত হবে কি না সন্দেহ।

বৃষ্টিবিঘ্নিত দিন হওয়ার কারণে রান তাড়া করা সহজ হবে। এ কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাভুমা। অন্যদিকে নেদারল্যান্ডসও চেয়েছে প্রথমে বোলিং করার জন্য।

একটি করে পরিবর্তন দুই দলেই। তাবরিজ শামসির পরিবর্তে একাদশে আনা হয়েছে জেরার্ল্ড কোয়েৎজেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে রায়ান ক্লেইনের পরিবর্তে আনা হয়েছে লোগান ফন বিককে।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশাভ মাহরাজ, জেরার্ল্ড কোয়েৎজে এবং লুঙ্গি এনগিদি।

নেদারল্যান্ডস একাদশ

ভিক্রামজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাইবরান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।

এসকে/ 


ক্রিকেট বিশ্বকাপ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা ব্যাটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপির খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250