শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

দাড়িতে খুশকি হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই শীতে খুশকির সমস্যায় ভোগেন। শুধু কি মাথার ত্বকেই খুশকি হয়? অনেকের তো আই ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়ি এমনকি দাড়ি-গোঁফেও খুশকির সমস্যা দেখা দেয়। তবে এর কারণ কী?

এ বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বিয়ার্ড ড্যানড্রফ হলে অনেক সময়ই তা থেকে ফ্লেকি স্কিন ছড়াতে শুরু করে। যা জ্বালা ও চুলকানির কারণ হয়ে দাঁড়ায়। এই খুশকির কারণ হতে পারে সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস। অনুপযুক্ত শেভিং কিটস ও অনিয়মিত স্বাস্থ্যবিধির কারণে এটি ঘটতে পারে।

মূলত ম্যালাসেজিয়া নামক এক উপাদানের কারণেও বাড়তে পারে বিয়ার্ড ড্যানড্রফ। তবে কয়েকটি নিয়ম মেনে চললেই ভালো থাকবে দাড়ি ও ত্বক। জেনে নিন করণীয়-

আরো পড়ুন : জানেন কি, কত বছর বয়স পর্যন্ত চুল গজায়

গরম পানির ব্যবহার

মুখে গরম বা খুব ঠাণ্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। ফরে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হবে না ও ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে উঠবে না।

বিয়ার্ড্র ব্রাশের ব্যবহার

দাড়ির খুশকি দূর করতে নিয়মিত গোসলের আগে অবশ্যই শক্ত ব্রিসলস দেওয়া বিয়ার্ড্র ব্রাশ দিয়ে আলতোভাবে এক্সফোলিয়েট করুন। সার্কুলার মোশনে এক্সফোলিয়েট করলে সবচেয়ে ভালো ফল মিলবে।

ক্লিনজার ব্যবহার

ভালো ক্লিনজার দিয়ে সব সময় দাড়ি পরিষ্কার করুন। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজার দাড়ির জন্য সবচেয়ে ভালো। সপ্তাহে দু-তিন করলেই যথেষ্ট।

অয়েল-ক্রিমের ব্যবহার

বাজারে এখন অনেক ধরনের বিয়ার্ড অয়েল, বাম বা ক্রিম কিনতে পাওয়া যায়। দাড়ির যত্নে সেসব ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/ আই. কে. জে/

খুশকি দাড়িতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250