রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

দিল্লিতে ৩.৬ ডিগ্রি তাপমাত্রা, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। 

শনিবার (১৩ই জানুয়ারি) এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

জানুয়ারির মাঝামাঝি সময়ে গড়ে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে দিল্লিতে। এই তাপমাত্রাকে স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। শুক্রবার রাতে নয়াদিল্লিতে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন: মাইনাস ৩০ তাপমাত্রা, বাইরে বের হতেই বরফে জমে গেল চুল!

সেই হিসেবে শনিবার দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যাপক কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী আঠারোটি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে। একই কারণে বেশ কিছু দিল্লির বিমানবন্দরেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

সূত্র: এএনআই

এসকে/ 

ভারত দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা রেড এলার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250