শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন এক নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমেরিকার আলাবামায় ৩২ বছর বয়সী এক নারী একদিনের ব্যবধানে দুই সন্তানের জন্ম দিয়েছে। কেলসি হ্যাচার নামের এই নারীর দেহে ‘দুটি জরায়ু’ রয়েছে। আর তার দুটি জরায়ু থেকে আলাদা আলাদাভাবে দুটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। যা বিশ্বের অন্যতম বিরল ঘটনা।

কেলসি হ্যাচার নিজেই সন্তানদের জন্মের বিষয়টি জানিয়ে গতকাল শুক্রবার (২২শে ডিসম্বের) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, আমাদের অলৌকিক শিশুদের জন্ম হয়েছে।

প্রথম শিশুটির জন্ম হয় আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার (১৭ই ডিসম্বের) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে। তার নাম রাখা হয়েছে রক্সি লায়লা। দ্বিতীয় শিশুটি জন্ম নেয় বুধবার (১৮ই ডিসম্বের) সকাল ৬টা ৯ মিনিটে। এই শিশুটির নাম রাখা হয়েছে রেবেল লাকেন।

চিকিৎসকরা ধারণা করেছিলেন, বড়দিনের উৎসবের সময় শিশুগুলো পৃথিবীর আলো দেখবে। তবে ধারণাকৃত সময়ের আগে তাদের জন্ম হয়েছে। জন্মের পর তারা তাদের বাড়িতেও চলে গেছে।

একদিনের ব্যবধানে কীভাবে দুটি শিশুর জন্ম হলো সে বিষয়টি ভবিষ্যতে জানাবেন বলে কথা দিয়েছেন হ্যাচার।

আরো পড়ুন : কুমিরের পেটে জীবন্ত মানুষ!

আলাবামার এ নারী ১৭ বছর বয়স থেকেই জানতেন তার দেহে রয়েছে দুটি জরায়ু। বিশ্বের সব নারীর মধ্যে মাত্র ০ দশমিক ৩ শতাংশ নারীর মধ্যে এমন বিরল বৈশিষ্ট্য রয়েছে।

তিন সন্তানের জননী কেলসি হ্যাচার গত মে মাসে আল্ট্রাসাউন্ড করাতে যান। তখন তিনি জানতে পারেন, এবার জমজ সন্তানের মা হতে যাচ্ছেন। তবে তাকে যখন জানানো হয়। তার দুই জরায়ুতেই ভ্রুণের উপস্থিতি পাওয়া গেছে। তখন বেশ অবাক হয়ে যান।

যেসব নারীর দুই জরায়ু থাকে, তারা সাধারণত গর্ভধারণের সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তবে কেলসি হ্যাচার কোনো ঝামেলা ছাড়াই আগে তিন সন্তান জন্ম দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশের যশোরে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে এমন বিরল ঘটনা দেখা গিয়েছিল। আরিফা সুলতানার দুই জরায়ু ছিল এবং দুটিতেই তিন সন্তান ধারণ করেছিলেন। তিনি প্রথম সন্তান জন্ম দেওয়ার ২৬ দিন পর আবার জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

সূত্র: এএফপি

এস/ এসকে/

জন্ম দুই জরায়ু দুই সন্তান এক নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250