শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে এম এ মান্নান মেধা বৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠান- ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কয়লা আসলেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে। বিদ্যুতের ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে সরকার যথেষ্ট চেষ্টা করছে। কিছু পূরণ হয়েছে, পুরোপুরি হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে এম এ মান্নান মেধা বৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু নঈম শেখ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কমে আসছে। পেঁয়াজের দাম বাজারে কমতে শুরু করেছে। বাজারে জিনিসপত্রের দাম নজরে রাখা হবে। 

আরো পড়ুন:সৌদি পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী

তিনি বলেন, লোডশেডিং হচ্ছে। এই সমস্যা সমাধানে একটু সময় লাগবে। সমাধানের জন্য সরকার কাজ করছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জে পুলিশ সুপার মো এহসান শাহ প্রমুখ। পরে মেধাবীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250