সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

দুর্নীতি-সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব নিয়েই দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কেউ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, কেউ বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আবার কেউ বলেছেন বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রীর কথায় সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ করে জনবান্ধব সরকার গঠনের বার্তা এসেছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীসহ ৩৬ জনকে নিয়ে গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভা।
নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রথম অফিস করেছেন রোববার (১৪ জানুয়ারি)। প্রথম দিনই বেশিরভাগ মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। সেই সঙ্গে দেশে কর্মসংস্থান বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাজার ব্যবস্থাপনা করার বার্তাও দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার আশার বাণীও শুনিয়েছেন।

প্রথম কার্যদিবসেই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কথায় একটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে বলা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুর্নীতি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন সেটি কতটা বাস্তবায়ন হয়, ভবিষ্যতেই দেখা যাবে।

আই.কে.জে/

দুর্নীতি-সিন্ডিকেটের বিরুদ্ধে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250