বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ, বেড়েছে মুঠোফোন গ্রাহকও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে চলতি বছরের শুরু থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ বেড়েছে। পাশাপাশি মুঠোফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে ৩০ লাখের বেশি।

বিটিআরসির তথ্য বলছে, গত বছরের জুলাইয়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লাখের কিছু বেশি। এর পর থেকে তা কমতে শুরু করে। বিশেষ করে মুঠোফোনে ইন্টারনেটের গ্রাহক উল্লেখযোগ্যভাবে কমতে থাকে।

বিটিআরসির সর্বশেষ তথ্য বলছে, দেশে ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে ২০ লাখ। এর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি।

আরো পড়ুন: অবশেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়ের সংশোধনী দিল এনসিটিবি

দেশে গত তিন মাসে মুঠোফোনের গ্রাহকের সংখ্যাও বেড়েছে। এ সময় মুঠোফোনের গ্রাহক ৩০ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ ও টেলিটকের ৬৬ লাখ। টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহকের সংখ্যা বেড়েছে।

গত বছরের জুনে দেশে মুঠোফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ। সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বিটিআরসি ওই বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞার ফলে অপারেটরটির প্রতিদিন ৪০ হাজারের মতো সিম বিক্রি বন্ধ হয়ে যায়। এ ছাড়া তারা ৩৫ লাখের মতো গ্রাহক হারায়।
গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার ফলে সর্বমোট তাদের গ্রাহকের সংখ্যাও কমে যায়। চলতি বছরের ২ জানুয়ারি এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এম/


 

ইন্টারনেট মুঠোফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250