সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি *** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা *** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

তারকাদের গাড়ি বিলাস

দ্য রকের গাড়ির মূল্য ৮০ কোটি টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্য রক খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসন মঞ্চে কিংবা চলচ্চিত্রে যেমন রকিং, তেমনি ব্যক্তিজীবনেও। মজা করতে শখে কেনা গাড়িগুলো যেন তার বিলাসবহুল জীবনেরই ইঙ্গিত দেয়। তার গ্যারেজে যে গাড়িগুলো রয়েছে, প্রতিটিই যেন আলাদা বৈশিষ্ট্যে উজ্জ্বল। ফুটিয়ে তোলে তারকা রকের ব্যক্তিত্বও।

সাবেক রেসলার হলিউড কাঁপানো অভিনেতা ও প্রযোজক ডোয়াইন জনসনকে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসাবে দাবি করা হয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, জুমানজি এবং বেওয়াচের মতো ব্লকবাস্টার রয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে। তেমনি তার গ্যারেজে একে একে শোভা পাচ্ছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি, পোর্শে টেকান, শেভ্রোলেট শেভেল, রেঞ্জ রোভার এসভিআর, ফোর্ড এফ-১৫০ এবং একটি ক্যাডিলাক এসকালেডেরও। রয়েছে আরও অন্যান্য গাড়ি।

জনসনের গ্যারেজে জ্বলজ্বল করছে ২৮ কোটি টাকারও বেশি দামের গাড়ি পাগানি হুয়ারা। ইতালীয় এ স্পোর্টস কারটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলোর একটি। গাড়িটির রয়েছে ৬.০ লিটার ভি১২ টার্বোচার্জড ইঞ্জিন, যার রয়েছে ৭৬৪ এইচপি পিক পাওয়ার এবং ১০০১ এনএম পিক টর্ক তৈরির ক্ষমতা।

প্লাইমাউথ প্রোলার গাড়িটি কোম্পানি বাজারে এনেছিল ১৯৯৯ সালে। এর র‌্যাট রড ডিজাইনে আকৃষ্ট হয়ে পেইন অ্যান্ড গেইন ছবি চলাকালীন এটিকে কিনেছিলেন জনসন। এর পরই তিনি পেয়েছিলেন ১৩ কোটি টাকা মূল্যের ফেরারি লাফেরারি গাড়িটি। সুপারকারটি দ্য রককে উপহার হিসাবে দিয়েছিল ফেরারি কোম্পানি। সাদা রঙের গাড়িটি ৬.৩ ভি১২ ইঞ্জিনে চলে। যা ৯৫০ বিএইচপি শক্তি উৎপন্ন করে।

আরো পড়ুন: যেসব কারণে নজর কাড়লো নীতা আম্বানির শাড়ি

রোল্স রয়েস রেইথ গাড়িটির মূল্য তিন কোটি টাকার বেশি। সত্যিকারের বিলাসিতার প্রতীক এ গাড়িতে চড়ে মাঝেমধ্যেই বিচে বেড়াতে যান জনসন। এ ছাড়া তিনি দুটি ল্যাম্বরগিনি, একটি হুরাকান এবং একটি অ্যাভেন্টাদরেরও মালিক। তার গ্যারেজের ফোর্ড জিটি গাড়িটির মূল্য ৫ কোটি টাকার বেশি।

এম এইচ ডি/

দ্য রক গাড়ি হলিউড তারকা ডোয়াইন জনসন রেসলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250