রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নগরীর গরম কমাতে কাজ শুরু করেছেন হিট অফিসার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়া বুশরা আফরিন শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন। গরম কমাতে দীর্ঘমেয়াদে সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে গাছ লাগানোর মাধ্যমে শহরের তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুশরা আফরিন বলেন, তাপ কমাতে সব থেকে বড় উপায় গাছ। তবে আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন চিফ হিট অফিসার।

তিনি আরও বলেন, আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে ‘সবুজে বাস, বারো মাস’ এ স্লোগান নিয়ে উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। মেয়র জানান, শুধু গাছ লাগানোই না তার পরিচর্যাতেও সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নগর কর্তৃপক্ষ।

আই. কে. জে/    

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250