বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

নতুন ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

গণভবন থেকে নৌবাহিনীর নতুন ঘাঁটি উদ্বোধন শেষে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: টিভি থেকে নেওয়া

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলাসহ চারটি প্যাট্রল ক্রাফট ও চারটি ল্যান্ডিং ক্রাফট বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুলাই) গণভবন থেকে দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়ালি এ নতুন ঘাঁটি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর বরিশালের এ ঘাঁটিটি বন্ধ করে দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে এগুলো চালু করেছি। সরকার গঠনের পর আমরা সেটি নৌবাহিনীর হাতে তুলে দিয়েছি।’

‘নৌবাহিনীর হাতে তুলে দেয়ার অর্থ হলো, আমরা আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করব, নিজেদের যুদ্ধজাহাজ নিজেরা তৈরি করব। এ ছাড়াও আমাদের দেশে সরকারি-বেসরকারিভাবে যাতে আরও জাহাজ তৈরি হয়, সে জন্য এই ঘাঁটিটি নৌবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী নিজেদের দেশে নিজেদের প্রয়োজনে জাহাজ নির্মাণ করতে সক্ষম হওয়ায় নৌবাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সমুদ্রসীমার ওপর আমাদের যে অধিকার আছে, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর এই ব্যাপারে পরবর্তী সময়ে যারা ক্ষমতা এসেছে তারা কেউ ব্যবস্থা নেয়নি। বিএনপি মেরিটাইম অ্যাক্ট তৈরি করেছে ১৯৮২ সালে। কিন্তু জাতির পিতা মেরিটাইম অ্যাক্ট তৈরি করেছেন ১৯৭৪ সালে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মতো দুর্যোগপূর্ণ দেশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়। এ দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে এসব ঘাঁটি সুবিধা দেবে।’

আরো পড়ুন: ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

তিনি বলেন, ‘সমুদ্রসীমায় অনুপ্রবেশকারীদের থেকে দেশকে রক্ষা করতে, আমাদের মৎস্য সম্পদ রক্ষা করতে এ ঘাঁটি কার্যকর ভূমিকা পালন করবে।’

২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাবে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শামিল থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানিয়ে নৌবাহিনীর প্রধান, নৌবাহিনীর সব সদস্যসহ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে কর্মরত সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250