সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতি পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব দক্ষিণ এশিয়া অঞ্চলেও পড়ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকতে হবে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ভয়েস অব সাউথ সামিটে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

এর আগে ভারতের আয়োজনে ভার্চুয়াল এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সম্মেলনে বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। এতে ১০টি সেশন হবে। উদ্বোধনী ও সমাপনী সেশন হবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান স্তরে এবং সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি।

উদ্বোধনী অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো একসাথে, সবার জন্য প্রবৃদ্ধি, সবার আস্থার সাথে এবং সমাপনী অধিবেশন হবে ‘গ্লোবাল সাউথ: টুগেদার ফর ওয়ান ফিউচার’। এছাড়া ৮টি বিভিন্ন থিমসহ মন্ত্রী পর্যায়ের সেশন থাকবে।

ভারত এর আগে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি। ওই উদ্যোগে গ্লোবাল সাউথের ১২৫টি দেশ এক সঙ্গে তাদের মতামত তুলে ধরেছিল।

এসকে/

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সাউথ সামিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250