শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নতুন ১৮‌টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যুক্ত হলো অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের নতুন ১৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার বাংলাদেশের পাঁচ‌টি সরকারি ও ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্প‌তিবার (২৮শে ডিসেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইক‌মিশন বলছে, অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এর আগে বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল। এবার এর স‌ঙ্গে নতুন করে আরো ১৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: জার্মানিতে আইইএলটিএস ছাড়াই পড়ার সুযোগ

ফলে এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদান-প্রদান সহজ হবে। এতে আন্তর্জাতিক শিক্ষা মানচিত্রে বাংলাদেশের অবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

নতুন ক‌রে যুক্ত হওয়া ১৮টি বিশ্ববিদ্যালয় হ‌লো- খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এর আগে অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোহলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।

এইচআ/ আই. কে. জে/ 


অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হাইকমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250