শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

নবায়নযোগ্য শক্তি বৃদ্ধিতে ভারত-শ্রীলঙ্কা সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কা গত শুক্রবার নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। শ্রীলঙ্কার ত্রিনকোমালি জেলায় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়ে অপর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। 

শ্রীলঙ্কায় ইউপিআই আবেদন গ্রহণের জন্য এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং লঙ্কা পে এর মধ্যে পশুপালন এবং দুগ্ধ পালন এবং নেটওয়ার্ক টু নেটওয়ার্ক চুক্তির ক্ষেত্রে দুই দেশ একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে।

সামপুর সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি এনার্জি পারমিট জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুইদিনের সফরে ভারত আসেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। 

আরো পড়ুন: জাপান সাগরে যৌথ মহড়া চালাচ্ছে চীন-রাশিয়া

ভারতের প্রধানমন্ত্রী গত শুক্রবার রনিলের সাথে সাক্ষাৎ করেন। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে আলোচনায় বসেন তারা। তাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি। তাছাড়া তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কায় ফেরি পরিষেবা চালু করার সিদ্ধান্তও গৃহীত হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধিতেও একমত হন তারা।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

ভারত শ্রীলঙ্কা নবায়নযোগ্য শক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250