বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ

নরমাল ডেলিভারিতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নরসিংদীর গৃহবধূ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় এক ছেলে ও চার মেয়েশিশুর। তাদের মা মনসুরা সুস্থ আছেন।

নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক আমির উদ্দিন মামুনের স্ত্রী মনসুরা আক্তার (২১)। তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাঁও গ্রামে। আড়াই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন ওই নারী।

আরো পড়ুন: প্রতি ৮ জনে একজন মানসিক রোগী

বিষয়টি নিশ্চিত করে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি গণমাধ্যমকে জানান, একটি বাচ্চার হাত বের হওয়া অবস্থায় ওই নারী আজ সকালে লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে।

তিনি জানান, মায়ের অবস্থা ভালো থাকলেও পাঁচ নবজাতককে বর্তমানে এনআইসিইউতে রাখা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে।

এসি/ আই. কে. জে/ 


পাঁচ সন্তানের জন্ম নরমাল ডেলিভারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250