বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে আফগানরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এর আগে টস জিতেছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি। কিউইদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তালিকায় নিউজিল্যান্ড। টানা তিন জয়ে উড়ছে গেলবারের রানার্স-আপরা। তবে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের। সর্বশেষ ম্যাচেই রশিদ-মুজিবরা মাটিতে নামিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

নিউজিল্যান্ড একাদশ: 

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, মার্ক হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল (উইকেটকিপার), আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী

এসকে/

আফগানিস্তান ক্রিকেট নিউজিল্যান্ড ভারত বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250