রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নিজেকে আকর্ষণীয় করে তোলার ৭ বৈজ্ঞানিক উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

নিজেকে অন্যের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করার বাসনা যে কোনো মানুষেরই সহজাত প্রবৃত্তি। সেই বাসনা মেটাতে যুগে যুগে মানুষের কত না প্রচেষ্টা! তবে এমন কিছু মৌলিক বিষয় আছে, যেসব ভুলে গেলে বাকি সব চেষ্টাই বৃথা।

১. হাসিখুশি থাকুন

কেউ রামগরুড়ের ছানা হয়ে বসে থাকলে কি তাঁকে আপনি আকর্ষণীয় মনে করবেন? নিশ্চয়ই না। হাসিখুশি মানুষ, যাঁর আচরণ বন্ধুত্বপূর্ণ, তাঁকেই বেশি আকর্ষণীয় মনে হয় সবার কাছে।

২. রসবোধ হারিয়ে ফেলবেন না

আকর্ষণীয় হওয়ার জন্য রসবোধ থাকতেই হবে। জীবনে কাজ থাকবে, চাপ থাকবে; কিন্তু কেবল কাজের কথা আর কাঠখোট্টা আচরণ কখনোই আপনাকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবে না। রোজকার জীবনে এমন অনেক ঘটনাই ঘটে, যা থেকে হাসির অনেক উপকরণ খুঁজে নেওয়া যায়। তাই ইতিবাচক থাকুন। হাসুন ও অন্যকেও হাসাতে চেষ্টা করুন।

৩. সদয় হোন

পথেঘাটে, কাজের মধ্যে নানান সময়ই মেজাজ হারিয়ে ফেলি আমরা। অথচ অন্যের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে, মেজাজ নিয়ন্ত্রণে রাখলে ‘দিনটাই মাটি হয়ে গেল’–জাতীয় ভাবনা আপনার মনে জায়গাই পাবে না। অন্যেরাও আপনাকে ভিন্ন চোখে দেখবে। হয়তো রিকশাচালকের দোষে আপনার গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেল। আপনি যদি গাড়ি থেকে নেমে তাঁকে দু ঘা লাগিয়ে দিয়ে নিজের মনের ঝাল মিটিয়ে নেন, তাতে আপনার পাশের আসনে বসা মানুষটার কাছে কিন্তু আপনি ‘হিরো’ হয়ে যাবেন না! হতদরিদ্র মানুষ এবং অসহায় প্রাণীর প্রতি সদয় আচরণ করুন। সৃষ্টিকুলের যাকে যেভাবে পারেন সাহায্য করুন। ধৈর্য ও দয়ালু মনোভাবের কারণেই পাশের মানুষটার কাছে আপনি হয়ে উঠতে পারেন ‘সুপারহিরো’।

আরো পড়ুন : যে লাইফ স্কিলগুলো আপনার সন্তানকে অবশ্যই শেখাতে হবে

৪. পোষা প্রাণী রাখুন

পোষা প্রাণীর সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া হয় নানানভাবেই। কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারলে এটাও প্রমাণ হয় যে আপনি একজন দায়িত্বশীল মানুষ। আপনার এই দায়িত্বশীলতাই আপনাকে অন্যের কাছে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবে।

৫. পরিপাটি থাকুন, যত্নে রাখুন নিজেকে

এই পরামর্শ মূলত পুরুষের জন্য—চুল এলোমেলো রাখবেন না। সময়মতো চুল, গোঁফ, দাড়ি ছেঁটে নিন। অপরিচ্ছন্ন বদভ্যাস ত্যাগ করুন। পোশাকের প্রতি উদাসীন থাকবেন না। এসবের যেকোনো একটিই আপনাকে অনাকর্ষণীয় করে তোলার জন্য যথেষ্ট। বরং নিজের প্রতি যত্নশীল ও পরিপাটি মানুষকে অন্যরা বেশি পছন্দ করে।

৬. চিন্তার ছাপ ঝেড়ে ফেলুন

নির্ঘুম রাতের ছাপ যদি পড়ে চেহারায়, তাহলে কিন্তু মুশকিল। চোখ বসে গেলে বা চোখের নিচে কালি পড়লে কিংবা কারও মধ্যে প্রাণোচ্ছলতা না থাকলে কিন্তু তাঁকে একেবারেই আকর্ষণীয় দেখায় না। তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। জীবনকে সহজভাবে নিন।

৭. অনুৎসাহী ভাব দেখাবেন না

আপনার সামনে থাকা মানুষটা যদি আপনার আবেগ, অনুভূতি সহজে উপলব্ধি করতে পারে, তাহলে এই বিষয় আপনাকে তার কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলবে। এমনটাই জানা গেছে জার্মানির এক সাম্প্রতিক গবেষণায়। তাই নিজের আবেগ-উৎসাহ চাপা দিয়ে রাখবেন না। নিজের অনুভূতি প্রকাশে অনুৎসাহী ভাবটাই আপনার সামনে থাকা মানুষটার সঙ্গে দূরত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এস/ আই. কে. জে/ 

উপায় নিজেকে আকর্ষণীয় ৭ বৈজ্ঞানিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250