মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বঙ্গোপসাগরে লঘুচাপ

নিরাপদ আশ্রয়ে ঘাটে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানা গেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে নিরাপদ আশ্রয়ে ঘাটে ফিরতে শুরু করেছে মাছ ধরার শত শত ট্রলার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে আচমকা সাগর উত্তাল হয়ে ওঠায় পটুয়াখালীর বড় দুটি মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের ঘাটে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন গভীর সমুদ্রে অবস্থানরত জেলেরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মৎস্যবন্দর দুটিতে ঘুরে খবর নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তের জেলেদের ট্রলার আশ্রয় নিচ্ছে এই মৎস্যবন্দরে। তবে উপকূলে ফেরা জেলেদের চোখেমুখে ছিল হতাশার ছাপ। এবার ইলিশের ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের দেখা পাননি বলে জানিয়েছেন জেলেরা।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘনঘন ঝড়, বন্যা ও বৈরী আবহাওয়ার কবলে পরে নিঃস্ব হচ্ছে জেলে মৎস্যজীবীরা। তারা বলছেন, সমুদ্রে গিয়ে যখনই ইলিশ পাচ্ছেন, তখনই বৈরী আবহাওয়ার কবলে পরে খালি হাতে ঘাটে ফিরে আসতে হচ্ছে।

মৎস্য সম্পদের উন্নয়নে গত ২০ মে থেকে সামুদ্রিক মৎস্য আহরণে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ২৩ জুলাই সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ বার আবহাওয়া খারাপ হয়েছে বলে জানান জেলারা। তারা বলছেন, এতে করে তারা একদিকে যেমন লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৎস্য পেশা।

তাদের কেউ কেউ বলছেন, বছরের বেশিরভাগ সময়ে এভাবে নিষেধাজ্ঞা আর আবহাওয়া খারাপ হলে পেশায় টিকে থাকা দায় হয়ে যাবে। লোকসান কাটাতে ফিরতে হবে অন্য পেশায়।

‘এফবি তামান্না’ নামে একটি মাছ ধরার ট্রলারের মাঝি ইউনুস মিয়া বলেন, ‘গত রাতে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সমুদ্রে টিকতে না পেরে ঘাটে ফিরে আসতে হয়েছে। যে পরিমাণ টাকা খরচ করে সমুদ্রে গিয়েছিলাম, তার অর্ধেক টাকারও মাছ নিয়ে ঘাটে ফিরতে পারিনি।’ 

মৎস্যবন্দর আলীপুরের ব্যবসায়ী আব্দুল জলিল ঘরামী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আলীপুর মহিপুরের অধিকাংশ ট্রলার ঘাটে ফিরে এসে খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করেছে। ঘন ঘন বৈরী আবহাওয়া ও নিষেধাজ্ঞার কারণে এ ব্যবসায় ধস নেমেছে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘আকস্মিক আবহাওয়া খারাপ হওয়ার কারণে উপকূলের মাছ ধরা ট্রলারগুলো গভীর সমুদ্রে থেকে ঘাটে ফিরতে শুরু করেছে। এরইমধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরে এসেছে। এখনও অনেক ট্রলার সমুদ্রে রয়েছে। আজ রাতের মধ্যে সব ট্রলার ঘাটে ফিরে আসবে।’

পটুয়াখালীর আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের নদীবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


একে/

জেলে ট্রলার বঙ্গোপসাগরে লঘুচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250