সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সতর্ক পুলিশ: আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

সোমবার (১লা জানুয়ারি) রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। কোনো নাশকতার আশঙ্কা নেই, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেকোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা পুলিশের আছে।

আরো পড়ুন: জনবিরোধী কর্মকাণ্ড হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

তিনি বলেন, যদি কেউ ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করার দরকার তা করবে। আমাদের প্রশিক্ষণ আছে, ইকুয়েপমেন্ট আছে, লজিস্টিক আছে। জনবল এবং নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এসকে/ 

নির্বাচন আইজিপি সতর্ক পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250