সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশে ইসির অনুমোদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, যথাযথ আইন ও নিয়ম মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রথা অনুযায়ী, ইসি নির্বাচিত সংসদ সদস্যদের নাম গেজেট বিজ্ঞপ্তির জন্য বিজি প্রেসে পাঠায় এবং এই গেজেটই আনুষ্ঠানিক ফলাফল।

এক প্রশ্নের জবাবে গত ৭ই জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

জাতীয় নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে জানিয়েছে আমেরিকা অন্যদিকে বৃটেন এই নির্বাচনে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মান ধারাবাহিকভাবে পূরণ হয়নি বলে জানিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি আলমগীর বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই।

এসকে/  

গেজেট প্রকাশ ইসির অনুমোদন নির্বাচিত সংসদ সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250