রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

নেদারল্যান্ডসে দুই দিনের ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী আগামী চার সেপ্টেম্বর শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ’ সম্মেলন ও প্রদর্শনী বাংলাদেশের সাফল্যগাথা ও সম্ভাবনার কথা তুলে ধরতে এ আয়োজন করা হবে।

আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর দেশটির রাজধানী আমস্টারডামের গ্যাশউডার ওয়েস্টারগাস ভেন্যুতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। এই আয়োজনের সহযোগিতায় আছে নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ জানিয়েছে, ইউরোপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে প্রথমবারের মতো এই ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনী হতে চলেছে। শিল্প উৎপাদনসহ দেশের অর্থনীতির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ও সম্ভাবনা ইউরোপীয়দের সামনে তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী জ্যান পিটার বলকেনডে, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, লডস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেসলি জনস্টন প্রমুখ। 

আর.এইচ 

ইউরোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250