মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

পরীমণিকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিলো আনন্দবাজার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেকের পর অভিনেত্রী হিসেবে পেয়েছেন নানা সম্মাননা-পুরস্কার। এবার তার প্রাপ্তির ঝুড়িতে যুক্ত হলো তেমনি আরও একটি সন্মানজনক পুরস্কার। ভারতের পশ্চিম বঙ্গের আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কৃত পেয়েছেন পরীমণি।

সম্প্রতি তার হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়ে বললেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত। আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!’

পুরস্কার নিতে মঞ্চে এসে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’

এবছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

এম/

আরো পড়ুন:

ঈদে হল বুকিংয়ে এগিয়ে ‘লিডার,আমিই বাংলাদেশ’

পরীমণি পুরস্কার আনন্দবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250