বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

পাওয়া যাচ্ছে না গ্যাসের গন্ধ, স্বাভাবিক হয়েছে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (২৪ এপ্রিল) রাতে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেছিলেন এলাকাবাসী। বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানে দ্রুত মাঠে নামে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

তবে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে তা আর পাওয়া যাচ্ছে না। লাইনের সমস্যার সমাধান হয়েছে। গ্রাহকরা এখন চুলা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে তিতাস।

তিতাসের জিএম (অপারেশন) সেলিম মিয়া বলেন, গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন গ্রাহকরা চুলা জ্বালাতে পারবেন। লাইনে যে সমস্যা হয়েছিল তার সমাধান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মগবাজার, ওয়্যারলেস, নয়াটোলা এলাকা ঘুরে দেখা যায়, গ্যাস লিকেজের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।  

এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। এক পর্যায়ে চুলা জ্বালানোসহ আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

গ্যাসের গন্ধ বের হওয়ার কারণ উল্লেখ করে তিতাস কর্তৃপক্ষ জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে ওভারফ্লো বা চাপ বেড়ে গেছে। যার ফলে গ্যাসের গন্ধ বাইরে ছড়িয়েছে। 

রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে জানান, ঢাকার বেশ কয়েকটি জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এম/

আরো পড়ুন:

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 

রাজধানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250