রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

পাকা আমের ভাপা সন্দেশ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলছে পাকা আমের মৗসুম। বাজারে গেলেই আমের গন্ধে ম ম করে চারিদিক। হিমসাগর থেকে ল্যাংড়া - এখন নানা স্বাদের আমে মজেছে বাঙালি। ভরপেট ভোজনের পর শেষ পাতে এক টুকরো আম, মনটা ভরিয়ে দেয়! পাকা আম শুধু খাওয়ার পাশাপাশি, কেক, আইসক্রিম, জুস, স্মুদিতেও কিন্তু দারুণ লাগে। এবার আম দিয়েই বানিয়ে ফেলুন ভাপা সন্দেশ। রইল প্রণালী।

>> আমের ভাপা সন্দেশের উপকরণ:

৩০০ গ্রাম ছানা, ১ চা চামচ পাকা আমের এসেন্স, ৪ কাপ পাকা আমের রস, স্বাদ অনুযায়ী চিনি, দুধ পরিমাণমতো, ১ চা চামচ পাতিলেবুর রস।

>> আমের ভাপা সন্দেশ বানানোর পদ্ধতি:

> ছানা

> চিনি

> পরিমাণমতো দুধ

> পাকা আমের এসেন্স একসঙ্গে মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। একটা টিফিন বাক্সে এই মিশ্রণটা ঢেলে রাখুন।

মাঝারি আঁচে কড়াই বসিয়ে তাতে এক কাপ পানি গরম করতে দিন। গরম হলে কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাক্সটা বসিয়ে দিন। টিফিন বক্সের ঢাকনা ভাল করে বন্ধ করবেন। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে ৩০ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এর পর আঁচ নিভিয়ে টিফিন বক্স নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। তার পর সন্দেশটা বাক্স থেকে বার করে নিজের পছন্দমতো আকারে কেটে নিন।

আরো পড়ুন: রুই মাছের ভর্তা কত সহজে বানানো যায়!

গ্যাসে আর একটি প্যান বসান। তাতে পাকা আমের রস, চিনি ও লেবুর রস দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হচ্ছে, ততক্ষণ নাড়তে থাকুন। আমের মিশ্রণটি জেলির মতো আঠালো হয়ে এলে আঁচ নিভিয়ে দিন। এ বার সন্দেশের উপরে আমের জেলি লাগিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ।

এম এইচ ডি/

পাকা আম ভাপা সন্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250