শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

সহজেই ঘরে তৈরি করুন পাটিসাপটা পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব বাঙালিই শীতে বাহারি পিঠার স্বাদ নেন। বিশেষ করে পাটিসাপটা পিঠার স্বাদে মুগ্ধ সবাই। পিঠা তৈরির বিষয়টি বেশ ঝক্কির কাজ। তবে চাইলে খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন পাটিসাপটা পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই পিঠা। রইলো রেসিপি-

উপকরণ:

১. ময়দা ১ কাপ

২. চালের গুঁড়া দেড় কাপ

৩. সুজি পৌনে ১ কাপ

৪. লবণ স্বাদমতো

৫. পানি পরিমাণমতো

আরো পড়ুন : মচমচে নকশি পাকন পিঠা তৈরি করবেন যেভাবে

পাটিসাপটার পুরের জন্য

১. ক্ষিরসা ২ কাপ

২. কোড়ানো নারকেল ২ কাপ

৩. গুঁড়া চিনি ১ কাপ

সব উপকরণ একসঙ্গে করে ৫-৬ মিনিট জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে পুর। পিঠার ভেতরে নিজের ইচ্ছেমতো ক্ষিরসা অথবা নারকেলের পুর দিতে পারবেন।

পদ্ধতি: 

প্রথমে ননস্টিক প্যানে তেল ব্রাশ করে পাটিসাপটার বেটার ১ চামচ পরিমাণ ডালের গোল চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে।

ঢেকে দিন কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে তাতে ক্ষিরসা দিয়ে পিঠা মুড়িয়ে ভাজ করে নামিয়ে নিন।

একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা।

এস/ এসি/ আই.কে.জে/


রেসিপি পাটিসাপটা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250