সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার নয় ঘণ্টা পর রোববার (১০ই ডিসেম্বর) সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৯ই ডিসেম্বর) রাত ১২টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহনেওয়াজ গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। সকালে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। ফেরি চলাচল শুরুর পর আস্তে আস্তে গাড়িগুলো নদী পাড়ি দিচ্ছে।

ওআ/

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250